ঢাকা, ১১ আগস্ট ২০২৬: রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে আজ জাতীয় সংসদ ভবনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হবে। ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে বেলা ১১টায় এ সভা শুরু হওয়ার কথা রয়েছে।
শীর্ষ খবরনির্বাচন
রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতিমূলক সভা আজ
রাষ্ট্রপতি নির্বাচন: প্রস্তুতিমূলক সভা আজ
TTaaraaz24১১ Aug ২০২৬, ০৬:২৫ AM10 পাঠক0 মন্তব্য

জাতীয় সংসদ সচিবালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে গত ৬ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল অনুযায়ী, ১৩ আগস্ট মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১৬ আগস্ট। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা।
নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২০ আগস্ট দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। জাতীয় সংসদের অধিবেশন কক্ষে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
রাষ্ট্রপতি নির্বাচনের সময়সূচি এক নজরে:
| বিষয় | তারিখ ও সময় |
| মনোনয়নপত্র দাখিলের শেষ দিন | ১৩ আগস্ট ২০২৬ |
| মনোনয়নপত্র যাচাই-বাছাই | ১৬ আগস্ট ২০২৬ |
| প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় | ১৮ আগস্ট, বিকেল ৪টা |
| ভোটগ্রহণ | ২০ আগস্ট, দুপুর ২টা থেকে বিকেল ৫টা |
| ভোটকেন্দ্র | জাতীয় সংসদের অধিবেশন কক্ষ |
আপনার প্রতিক্রিয়া জানান







