শীর্ষ খবর

রাষ্ট্রপতি প্রার্থী মনোনয়ন কাল, তার আগে বসবেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা

রাষ্ট্রপতি পদে আগামীকাল বৃহস্পতিবার বিকেলে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করবে বিএনপি

TTaaraaz24১২ Aug ২০২৬, ০৮:২০ PM0 পাঠক0 মন্তব্য
রাষ্ট্রপতি প্রার্থী মনোনয়ন কাল, তার আগে বসবেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা
শেয়ার:FacebookXWhatsApp

রাষ্ট্রপতি পদে আগামীকাল বৃহস্পতিবার বিকেলে দলীয় প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করবে বিএনপি। তার আগে দলের জ্যেষ্ঠ নেতাদের বৈঠক ডেকেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বেলা ১২টায় বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হবে বলে দলের দায়িত্বশীল সূত্রে জানা গেছে।

Inside Artcle

তবে রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র দাখিলের আগ মুহূর্তে দলীয় প্রধানের বৈঠকের বিষয়বস্তু কী, সে সম্পর্কে সুনির্দিষ্ট করে কিছু জানা যায়নি।

বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ের একটি সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী মনোনয়ন চূড়ান্ত। বিএনপির নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি এই দায়িত্ব সর্বসম্মতভাবে দলের চেয়ারম্যানকে আগেই দিয়েছে। নিয়ম অনুযায়ী, এখন মনোনীত প্রার্থীর পক্ষে প্রস্তাবক ও সমর্থক লাগবে।

ওই সূত্র জানিয়েছে, দলের চেয়ারম্যান সম্ভবত সে কাজটি সম্পন্ন করতে বৈঠকে জ্যেষ্ঠ নেতাদের পরামর্শ নেবেন। জ্যেষ্ঠ নেতাদের মধ্য থেকে একজন রাষ্ট্রপতি পদে মনোনীত প্রার্থীর প্রস্তাবক হবেন, আরেকজন প্রস্তাবের সমর্থক হবেন। যেহেতু রাষ্ট্রপতি পদটি দেশের সর্বোচ্চ সম্মানজনক পদ, সে জন্য যাঁরা মনোনীত প্রার্থীর প্রস্তাবক ও সমর্থক হবেন, তাঁদের গুরুত্ব ও অবস্থান সে রকম হওয়া বাঞ্ছনীয়। সম্ভবত সে দিকে দৃষ্টি রেখেই দলের স্থায়ী কমিটি বা জ্যেষ্ঠ নেতাদের বৈঠক ডাকা হয়েছে।

সাধারণত বিএনপির স্থায়ী কমিটির বৈঠক দলের চেয়ারম্যানের গুলশানের কার্যালয়ে হয়। কিন্তু কালকের স্থায়ী কমিটি, অর্থাৎ জ্যেষ্ঠ নেতাদের বৈঠক ডাকা হয়েছে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে।

রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী কে, তা এখনো জানায়নি বিএনপি। যদিও বিএনপির দিক থেকে সম্ভাব্য রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে দলের মহাসচিব এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম অনেকটা নিশ্চিত বলে জানা গেছে। তিন দিন আগে বিএনপির উচ্চপর্যায়ের একাধিক সূত্র প্রথম আলোকে নিশ্চিত করেছে যে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর মনোনয়ন চূড়ান্ত করেছেন।

আপনার প্রতিক্রিয়া জানান

মন্তব্য (0)

sticky add
Popup