বিদ্যুৎ ও গ্যাসের সংকট ছয় মাস কিংবা এক বছরের মধ্যে সমাধান করা সম্ভব নয়। এ সংকট পুরোপুরি কাটাতে কমপক্ষে দুই বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাস ছাড়া দেশের অর্থনীতি এগিয়ে নেয়া সম্ভব নয়। সংকট নিরসনে সরকার কাজ করছে।
পুরোপুরি কমপক্ষে ২ বছর লাগবে জ্বালানি সংকট কাটাতে : অর্থমন্ত্রী
বিদ্যুৎ ও গ্যাসের সংকট ছয় মাস কিংবা এক বছরের মধ্যে সমাধান করা সম্ভব নয়। এ সংকট পুরোপুরি কাটাতে কমপক্ষে দুই বছর সময় লাগবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিদ্যুৎ ও গ্যাস ছাড়া দেশের অর্থনীতি এগিয়ে নেয়া সম্ভব নয়। সংকট নিরসনে সরকার কাজ করছে।

রোববার (১৬ আগস্ট) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অ্যামচেম আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন অর্থমন্ত্রী। তাঁর ভাষ্য অনুযায়ী, বিদ্যুৎ ও গ্যাসের বর্তমান সংকট অতীতের উত্তরাধিকার। দ্রুত সমাধান সম্ভব না হলেও পরিস্থিতি মোকাবিলায় সরকার সক্রিয় রয়েছে।
তিনি জানান, জ্বালানি সংকট পুরোপুরি কাটাতে কমপক্ষে ২ বছর সময় লাগবে। ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে নবায়নযোগ্য জ্বালানি, গ্যাস ও কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ এনার্জি মিক্স গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
অর্থমন্ত্রী আরও বলেন, অর্থনীতি বর্তমানে স্থিতিশীলতার পথে রয়েছে। একই সঙ্গে কর ব্যবস্থার লাল ফিতার দৌরাত্ম্য, দুর্নীতি ও হয়রানি কমিয়ে ব্যবসাবান্ধব পরিবেশ তৈরিতেও সরকার কাজ করছে।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্য (0)
এই বিভাগে আরও খবর
সব দেখুন
শিল্পকারখানায় আবার গ্যাসের তীব্র সংকট
২০ Aug ২০২৬, ০৫:৩৯ AM

একধাপে সোনার দাম বাড়ল ভরিতে ৫,৪৮২ টাকা
২২ Aug ২০২৬, ০৮:৫৪ AM

ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন
২৩ Aug ২০২৬, ০৬:৪০ AM

সামিট এলএনজি টার্মিনাল জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ পুনরায় শুরু করেছে
১৫ Aug ২০২৬, ০৮:০৬ AM