শীর্ষ খবর

স্বস্তির খবর, দুই দিনে সোনার দাম কমেছে ৪,৩৭৪ টাকা

দেশের বাজারে টানা দ্বিতীয় দিনের মতো কমেছে সোনার দাম। সর্বশেষ ঘোষণায় প্রতি ভরি সোনার দাম মোট ৪,৩৭৪ টাকা হ্রাস পেয়েছে, যা ক্রেতাদের জন্য কিছুটা স্বস্তির খবর। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ওঠানামা এবং স্থানীয় বাজার পরিস্থিতি বিবেচনায় এ নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন দর অনুযায়ী নির্ধারিত তারিখ থেকে সারা দেশে সোনা বিক্রি হবে।

TTaaraaz24১৫ Jul ২০২৬, ০১:০৮ PM0 পাঠক0 মন্তব্য
স্বস্তির খবর, দুই দিনে সোনার দাম কমেছে ৪,৩৭৪ টাকা
শেয়ার:FacebookXWhatsApp

আজ মঙ্গলবার দেশের বাজারে সোনার দাম কমেছে। আজ দেশের বাজারে ২২ ক্যারেট, অর্থাৎ ভালো মানের সোনার দাম কমেছে ভরিপ্রতি ২ হাজার ১৫৮ টাকা। এ নিয়ে পরপর দুই দিন সোনার দাম কমল।

গতকাল সোমবার ২২ ক্যারেটের ভালো মানের সোনার দাম কমেছে ২ হাজার ২১৬ টাকা। ফলে গত দুই দিনে সোনার দাম কমল ভরিপ্রতি ৪ হাজার ৩৭৪ টাকা।

সোনার নতুন দর আজ সকাল ১০টায় কার্যকর হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। সোনা ও রুপার দাম সমন্বয়ের কারণ হিসেবে সমিতি বলেছে, দেশের বাজারে তেজাবি (খাঁটি) সোনা ও রুপার দাম কমে যাওয়া। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম কমে হয়েছে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা; ২১ ক্যারেটের সোনার দাম ২ লাখ ৯ হাজার ৮৯৪ টাকা; ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৮০ হাজার ২৬৭ টাকা; সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৪৭ হাজার ৩১৬ টাকা।

Inside Artcle

আজ দাম কমার আগে সোনার দাম ছিল এ রকম—২২ ক্যারেটের প্রতিভরি (১১.৬৬৪ গ্রাম) ২ লাখ ২১ হাজার ৯৬৬ টাকা; ২১ ক্যারেটের সোনার দাম ২ লাখ ১১ হাজার ৯৯৩ টাকা; ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৮২ হাজার ৭৫ টাকা; সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৪৮ হাজার ৭৭৪ টাকা।

গোল্ড প্রাইস ডট অর্গের তথ্যানুসারে, আজ বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে আউন্সপ্রতি ২৩ ডলার। তবে এক মাস ধরে সোনার দাম কমছে, এই সময় সোনার দাম কমেছে আউন্সপ্রতি ৩৩১ ডলার। সে কারণে বাজুস ধারাবাহিকভাবে সোনার দাম সমন্বয় করছে।

সোনার দামের সঙ্গে ভ্যাট যুক্ত থাকায় সোনার গয়নার ক্ষেত্রে ক্রেতাদের কাছ থেকে আলাদা করে ভ্যাট আদায় করা হবে না। ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে সোনার ভ্যাট কমানো হয়েছে। প্রতি ভরি সোনার গয়নার ওপর ২ হাজার ৫০০ টাকা ভ্যাট নির্ধারণ করা হয়েছে, আগে ভ্যাট ছিল মোট দামের ওপর ৫ শতাংশ।

এদিকে আজ রুপার দাম অপরিবর্তিত আছে। এখন ২২ ক্যারেট রুপার দাম ভরিপ্রতি ৪ হাজার ৬০৭ টাকা। ২১ ক্যারেট রুপার দাম ৪ হাজার ৩৭৪ টাকা। ১৮ ক্যারেটের দাম ৩ হাজার ৭৯০ টাকা, সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৮৫৭ টাকা।

আপনার প্রতিক্রিয়া জানান

মন্তব্য (0)

Taaraaz Construction – Quality, Trust & Excellence in Every Project!
sticky add
popup
বাংলাদেশে সোনার নতুন দাম, টানা দুই দিনে কমল ৪,৩৭৪ টাকা | তারাজ২৪