শীর্ষ খবর

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই

সাবেক সেনাপ্রধান ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেছেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনসহ বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের পক্ষ থেকে জানাজা ও দাফনের বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

TTaaraaz24২০ Aug ২০২৬, ০১:২৭ PM4 পাঠক0 মন্তব্য
ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই
শেয়ার:FacebookXWhatsApp

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আপডেট: ১২ জুলাই ২০২৬, ১০:০৩

জাতীয় সংসদের সাবেক স্পিকার, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং বর্ষীয়ান রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই। আজ রোববার ভোরে রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৫ বছর। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

Inside Artcle

দলীয় সূত্র জানায়, আজ ভোর প্রায় ৪টা ১৯ মিনিটে তাঁর মৃত্যু হয়। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্যজনিত বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন এবং হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। 

রাজনৈতিক জীবনে তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে রাষ্ট্রপতি আবদুস সাত্তারের মন্ত্রিসভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হন। ১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করলে তিনি প্রথমে ভূমি প্রতিমন্ত্রী এবং পরে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এছাড়া তিনি দুই দফা অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্বও পালন করেছিলেন। 

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, মরহুমের জানাজা তিন দফায় ধানমন্ডির তাকওয়া মসজিদ, হাইকোর্ট প্রাঙ্গণ এবং জাতীয় সংসদ ভবনের সামনে অনুষ্ঠিত হবে। জানাজার বিস্তারিত সময়সূচি পরে জানানো হবে। 

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র, আইন প্রণয়ন প্রক্রিয়া এবং রাষ্ট্রীয় রাজনীতিতে দীর্ঘ সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

আপনার প্রতিক্রিয়া জানান

মন্তব্য (0)

sticky add
Popup