ঢাকা, ১১ আগস্ট ২০২৬ (তারাজ24): দেশে ব্যবসা পরিচালনা ও বিনিয়োগের পরিবেশ আরও সহজ, প্রতিযোগিতামূলক ও বিনিয়োগবান্ধব করতে ‘ন্যাশনাল টাস্কফোর্স অন ডিরেগুলেশন অ্যান্ড বিজনেস ফ্যাসিলিটেশন’ গঠন করেছে সরকার।
ব্যবসা সহজীকরণে জাতীয় টাস্কফোর্স গঠন | ব্যবসা সহজীকরণে জাতীয় টাস্কফোর্স গঠন করেছে সরকার | তারাজ24
ব্যবসা ও বিনিয়োগের পরিবেশ সহজ করতে ন্যাশনাল টাস্কফোর্স অন ডিরেগুলেশন অ্যান্ড বিজনেস ফ্যাসিলিটেশন গঠন করেছে সরকার।

এ বিষয়ে জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, অর্থ ও পরিকল্পনামন্ত্রী টাস্কফোর্সের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। পরিবেশমন্ত্রী, শিল্পমন্ত্রী, আইনমন্ত্রী এবং অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের টাস্কফোর্সের সদস্য করা হয়েছে।
টাস্কফোর্সে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান এবং প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজার বিষয়ক বিশেষ সহকারীও রয়েছেন।
এ ছাড়া সদস্য হিসেবে থাকছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিব, নৌপরিবহন সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান এবং যৌথ মূলধন কোম্পানি ও ফার্মগুলোর পরিদপ্তরের রেজিস্ট্রার।
ব্যবসায়ী ও শিল্প খাত থেকেও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের টাস্কফোর্সে রাখা হয়েছে। এর মধ্যে এফবিসিসিআই, এফআইসিসিআই, ডিসিসিআই, এমসিসিআই, বিজিএমইএ ও বিকেএমইএর সভাপতিরা রয়েছেন।
যেসব বিষয়ে কাজ করবে টাস্কফোর্স
টাস্কফোর্সের অন্যতম প্রধান দায়িত্ব হবে বিনিয়ন্ত্রণ ও ব্যবসা সহজীকরণে খাতভিত্তিক সংস্কার কার্যক্রমের রোডম্যাপ অনুমোদন এবং বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা।
এ ছাড়া লাইসেন্স ও অনুমোদন, ছাড়পত্র, কর ও শুল্ক, ব্যাংকিং, পুঁজিবাজার, নির্মাণ, পরিবেশ এবং স্থানীয় সরকারি সেবার ক্ষেত্রে থাকা অপ্রয়োজনীয় ধাপ চিহ্নিত করে সেগুলো সহজ করার নির্দেশনা দেবে কমিটি।
সরকারি সেবা আরও দ্রুত ও স্বচ্ছ করতে সিঙ্গেল উইন্ডো, সার্ভিস লেভেল এগ্রিমেন্ট (এসএলএ), স্বয়ংক্রিয় অনুমোদন এবং অনলাইন ট্র্যাকিং ব্যবস্থা বাস্তবায়নের নীতিগত দিকনির্দেশনাও দেবে টাস্কফোর্স।
পাশাপাশি বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে বিদ্যমান জটিলতা দ্রুত নিষ্পত্তি, প্রয়োজন অনুযায়ী আইন, বিধি, নীতিমালা, প্রজ্ঞাপন ও প্রশাসনিক আদেশ সংশোধনের বিষয় চিহ্নিত করা এবং ব্যবসায়ী ও সেবাগ্রহীতাদের অভিযোগ, অনিয়ম ও বিলম্বের বিষয়গুলো তদারকি করবে কমিটি।
টাস্কফোর্সের কার্যক্রমের অগ্রগতি ত্রৈমাসিক ভিত্তিতে পর্যালোচনা করা হবে। প্রয়োজন অনুযায়ী অন্য ব্যক্তিকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার ক্ষমতাও থাকবে টাস্কফোর্সের। প্রজ্ঞাপন অনুযায়ী, এটি অবিলম্বে কার্যকর হবে।
সরকারের এই উদ্যোগের মূল লক্ষ্য হলো ব্যবসা পরিচালনায় অপ্রয়োজনীয় নিয়ন্ত্রণ ও প্রশাসনিক জটিলতা কমিয়ে সেবা প্রদানের প্রক্রিয়া দ্রুত ও স্বচ্ছ করা এবং দেশে বিনিয়োগ ও ব্যবসাবান্ধব পরিবেশ আরও শক্তিশালী করা।
আপনার প্রতিক্রিয়া জানান
মন্তব্য (0)
এই বিভাগে আরও খবর
সব দেখুন
প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে হারমোনিয়াম পেল ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী
০৬ Aug ২০২৬, ১০:৫৭ AM

হাওড় অঞ্চলের ৪৩০ কোটি টাকার শিক্ষা প্রকল্পে নির্মাণ ত্রুটি ও অডিট আপত্তি: আইএমইডি
০৬ Aug ২০২৬, ১০:৪৬ AM

ঢাকায় ব্যাটারিচালিত রিকশা নিয়ন্ত্রণে আনতে এলাকাভিত্তিক চলাচল পরিকল্পনা প্রস্তাব
১৪ Aug ২০২৬, ০৩:৪৩ PM

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কিনতে খসড়া চুক্তিপত্র প্রস্তুত: তথ্য উপদেষ্টা জাহেদ
২৫ Aug ২০২৬, ০১:২৯ PM

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী
১৯ Aug ২০২৬, ০৬:০৮ AM



