শীর্ষ খবর

জুলাই অভ্যুত্থানবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ৩০০ শিক্ষকের তালিকা জমা দিল রাকসু

জুলাই অভ্যুত্থানবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে প্রায় ৩০০ জন শিক্ষকের একটি তালিকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জমা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। তালিকাভুক্ত শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগগুলো তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। রাকসুর নেতাদের মতে, অভিযুক্ত ব্যক্তিদের ভূমিকা নিরপেক্ষভাবে যাচাই করে বিশ্ববিদ্যালয়ে জবাবদিহি ও সুষ্ঠু শিক্ষার পরিবেশ নিশ্চিত করা জরুরি। তবে অভিযুক্তদের বিরুদ্ধে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি; বিষয়টি তদন্ত ও প্রশাসনিক প্রক্রিয়ার ওপর নির্ভর করবে।

TTaaraaz24১৪ Jul ২০২৬, ০৩:১৬ PM0 পাঠক0 মন্তব্য
জুলাই অভ্যুত্থানবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ৩০০ শিক্ষকের তালিকা জমা দিল রাকসু
শেয়ার:FacebookXWhatsApp

জুলাই গণ–অভ্যুত্থানবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০০ শিক্ষকের একটি তালিকা উপাচার্যের কাছে জমা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (রাকসু)। একই সঙ্গে অভিযুক্ত শিক্ষকদের দ্রুত বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছে সংগঠনটি। আজ মঙ্গলবার বেলা দুইটার দিকে প্রশাসন ভবনে উপাচার্যের কার্যালয়ে রাকসু ও বিভিন্ন হল সংসদের নেতারা এ তালিকা হস্তান্তর করেন।

তালিকা হস্তান্তরের পর রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার বলেন, ‘ফ্যাসিবাদের দোসর হিসেবে অভিযুক্ত অনেক শিক্ষক এখনো বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিকভাবে চলাফেরা করছেন। তাঁদের কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে জুলাই বিপ্লববিরোধী অপপ্রচার ও বিভিন্ন ধরনের ন্যারেটিভ তৈরি করছেন। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তাহলে আমরা তাঁদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে  সোপর্দ করব।’

Inside Artcle

২০২৪ সালের ৫ আগস্টের পর একাধিকবার জুলাইবিরোধী কর্মকাণ্ডে জড়িত শিক্ষকদের বিচারের দাবি জানিয়েছেন বলে জানান রাকসুর সহসাধারণ সম্পাদক (এজিএস) এস এম সালমান সাব্বির। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রশাসন একটি তদন্ত কমিটি গঠন করলেও এখনো বিচার সম্পন্ন হয়নি। সম্প্রতি ক্যাম্পাসে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পোস্টার ও ব্যানার দেখা গেছে। তিনি এ ঘটনারও সুষ্ঠু তদন্ত ও বিচার চান।

শিক্ষার্থীদের অভিযোগগুলোর বিষয়ে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. ফরিদুল ইসলাম। তিনি বলেন, এ প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা চলছে। বিচার কার্যক্রমের একটি সুনির্দিষ্ট সময়সূচি শিগগিরই আনুষ্ঠানিকভাবে জানানো হবে। ক্যাম্পাসে ছাত্রলীগের সাম্প্রতিক পোস্টার লাগানোর বিষয়ে উপাচার্য বলেন, এ–সংক্রান্ত সিসিটিভি ফুটেজ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দেওয়া হয়েছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে।

আপনার প্রতিক্রিয়া জানান

মন্তব্য (0)

Taaraaz Construction – Quality, Trust & Excellence in Every Project!
sticky add
popup
জুলাই অভ্যুত্থানবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ৩০০ শিক্ষকের তালিকা জমা দিল রাকসু | তারাজ২৪