শীর্ষ খবর

ডিসেম্বর–জানুয়ারি পর্যন্ত অপেক্ষা নয়, আপনাকে চাই আমাদের সঙ্গে কাল থেকেই।

ডিসেম্বর–জানুয়ারির অপেক্ষা কেন? আপনাকে তো আমরা চাই আগামীকালই!

TTaaraaz24১১ Jul ২০২৬, ০৮:৩০ PM1 পাঠক0 মন্তব্য
ডিসেম্বর–জানুয়ারি পর্যন্ত অপেক্ষা নয়, আপনাকে চাই আমাদের সঙ্গে কাল থেকেই।
শেয়ার:FacebookXWhatsApp

‘ডিসেম্বরে নয়, আপনাকে তো আমরা চাই কালই’ — শেখ হাসিনাকে চিফ প্রসিকিউটর

গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেছেন,

Inside Artcle

“ডিসেম্বরে আসবেন, জানুয়ারিতে আসবেন—এটা আপনার ব্যাপার। কিন্তু আপনাকে তো আমরা চাই কালই। তাই কোনো স্ট্যান্টবাজি করবেন না। দেশে আর কোনো অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করবেন না।”

শনিবার (১২ জুলাই) বিকেলে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় সংগীত ও নৃত্যকলাকেন্দ্রে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন আয়োজিত ‘জুলাই গণ–অভ্যুত্থান’–এর স্মৃতি, সংগ্রাম ও আত্মত্যাগ নিয়ে অডিও–ভিজ্যুয়াল প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

চিফ প্রসিকিউটর বলেন, জুলাই গণ–অভ্যুত্থানে শহীদ ও আহতদের আত্মত্যাগের মাধ্যমে দেশ একটি নতুন রাজনৈতিক বাস্তবতায় পৌঁছেছে। সেই আত্মত্যাগের যথাযথ স্বীকৃতি নিশ্চিত করার পাশাপাশি বিচারপ্রক্রিয়া নিয়ে কোনো ধরনের বিভাজন সৃষ্টি করা উচিত নয়।

তিনি আরও বলেন,

“যারা এই বিচার চায় না, যারা আবার দেশে ফিরে আসার সুযোগ খুঁজছে, তাদের উদ্দেশ্য যেন সফল না হয়—সেজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”

বিচারপ্রক্রিয়া নিয়ে হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে আমিনুল ইসলাম বলেন, বর্তমান সরকারের সময়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম আরও গতিশীল হয়েছে। তদন্ত ও বিচারকাজ এগিয়ে নিতে জনবল ও অবকাঠামো সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

তার ভাষায়,

“বিচারের প্রশ্নে হতাশ হওয়ার কোনো সুযোগ নেই। প্রতিটি ঘটনার চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে ন্যায়বিচার নিশ্চিত করা হবে।”

তিনি আরও জানান, জুলাই গণ–অভ্যুত্থানকে ঘিরে সংঘটিত অপরাধের বিচার শুধু ব্যক্তিগত দায়ের মধ্যে সীমাবদ্ধ নয়; সাংগঠনিক দায়ও তদন্তের আওতায় রয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, সংগঠন হিসেবে আওয়ামী লীগের ভূমিকা নিয়েও তদন্ত চলছে এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া এগিয়ে যাচ্ছে।

আপনার প্রতিক্রিয়া জানান

মন্তব্য (0)

Taaraaz Construction – Quality, Trust & Excellence in Every Project!
sticky add
popup