শীর্ষ খবর

৩ গোল খেয়ে ভারতের কাছে বিধ্বস্ত বাংলাদেশ

গোয়ার আকাশে মেঘের আনাগোনা ছিল না। তবে মারগাঁওয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামের সবুজ গালিচায় বাংলাদেশের মেয়েদের চেনা ছন্দটা যেন মেঘের আড়ালেই হারিয়ে গিয়েছিল গতকাল!

TTaaraaz24১৮ Jun ২০২৬, ০৪:৪৬ PM4 পাঠক0 মন্তব্য
৩ গোল খেয়ে ভারতের কাছে বিধ্বস্ত বাংলাদেশ
শেয়ার:FacebookXWhatsApp

গোয়ার আকাশে মেঘের আনাগোনা ছিল না। তবে মারগাঁওয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামের সবুজ গালিচায় বাংলাদেশের মেয়েদের চেনা ছন্দটা যেন মেঘের আড়ালেই হারিয়ে গিয়েছিল গতকাল! সাফ নারী চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বের অলিখিত ‘ফাইনালে’ তাদের খেলায় সেই চেনা ধার, মাঠের চিরচেনা বোঝাপড়া—ছিল না কিছুই।

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে লড়াই–ই হলো না সেভাবে, শেষ বাঁশির পর মাঠ ছাড়তে হলো হারের বিষাদ নিয়ে। ম্যাচের ৩৬, ৭৭ ও ৮৯ মিনিটের তিনটি গোলই লিখে দিল ম্যাচের ভাগ্য। এই বড় হারের ধাক্কায় গ্রুপ ‘বি’র রানার্সআপ হয়ে সেমিফাইনালে পা রাখল বাংলাদেশ, যেখানে ৩ জুনের অগ্নিপরীক্ষায় মারিয়া-মনিকাদের জন্য অপেক্ষা করছে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন নেপাল।

Inside Artcle

ম্যাচের প্রথম ১০ মিনিট বাংলাদেশের মেয়েরা কিছুটা আক্রমণাত্মক ফুটবল খেললেও ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ভারত। বিশেষ করে রাইট উইংয়ে এদিন অনেকটাই নিষ্প্রভ ছিলেন শামসুন্নাহার জুনিয়র। শুধু শামসুন্নাহার কেন, গোটা দলই থাকল নিজেদের ছায়া হয়ে।

শুরুর দিকে প্রতিপক্ষ ডিফেন্ডারের ভুলে বল পেয়ে আনিকা সুযোগ তৈরি করলেও তাঁর শট সরাসরি চলে যায় ভারতীয় গোলকিপারের হাতে। এরপর মারিয়ার ক্রস থেকে শামসুন্নাহার জুনিয়র লাফিয়ে উঠেও মাথায় বলের নাগাল পাননি।

প্রথমার্ধে আনিকার ওই শট ছাড়া বাংলাদেশের আর কোনো শট অন-টার্গেট ছিল না। অন্যদিকে পুরো প্রথমার্ধেই ছিল ভারতের চড়া আক্রমণ। বাংলাদেশের ডিফেন্ডার আফরিন কিছু আক্রমণ রুখে না দিলে ব্যবধান আরও বাড়তে পারত।

আপনার প্রতিক্রিয়া জানান

মন্তব্য (0)

Taaraaz Construction – Quality, Trust & Excellence in Every Project!
sticky add
popup